সাইবার নিরাপত্তার ডিভাইস বক্স আনলো স্টারকম্পিউটার

২৫ এপ্রিল, ২০২০ ১৭:১৩  
সাইবার সিকিউরিটি সম্পর্কিত সেবার মূল্যায়ন ও প্রয়োজনীয়তার নিরিখে সামগ্রিক ও বিস্তৃত নিরাপত্তার জন্য স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের (এসসিএসএল) সাইবার সিকিউরিটি ডিভাইস বক্স। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশ, সিকিউরিটির উপর হামলার হুমকির মূল্যায়ন, সাইবার সিকিউরিটি লঙ্ঘনের বিষয়ে প্রতিক্রিয়া এবং অন্যান্য সিকিউরিটির বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাবে এই সেবার আওতায়। ভিএপিটি সার্ভিসে এসসিএসএল আইজ্যাপি ভেঞ্চার সাইবার সিকিউরিটি ডিভাইস বক্সে আছে দেশের সাইবার নিরাপত্তায় ছয় শতাধিক বিল্টইন টুলস এবং এক হাজারের বেশি এক্সপোলেশনসসহ একটি সিকিউরিটি ডিভাইস বক্স সরবরাহ করছে স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড (এসসিএসএল) এবং আইজ্যাপি ভেঞ্চার। প্রতিষ্ঠান দুটির উদ্যোগে বাজারজাত করা এই এই সাইবার সিকিউরিটি ডিভাইস বক্সটির নাম এসসিএসএল আইজ্যাপি ভেঞ্চার সাইবার সিকিউরিটি ডিভাইস বক্স। ডিভাইসটির মাধ্যমে ব্যাংকিং, আইসিটি, কর্পোরেট, গামেন্টস সেক্টর কিংবা বড় বড় প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটিতে এই ডিভাইস বক্সটি বেশ কার্যকরী। প্রতিষ্ঠানগুলোর সাইবার সিকিউরিটির প্রতিটি বিষয় মূল্যায়ন, সিস্টেমের সাইবার ব্রিচ হলে সঙ্গে সঙ্গে জানা যাবে বলে জানিয়েছেন স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের (এসসিএসএল) সিইও রেজওয়ানা খান। তিনি বলেন, হ্যাকিং, সাইবার সিকিউরিটি হুমকির মূল্যায়ন, সাইবার সিকিউরিটি লঙ্ঘনের বিষয়ে প্রতিক্রিয়াও পরামর্শ পাওয়া যায় ডিভাইসটির মাধ্যমে।